শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের মধ্যস্থতায় অবশেষে শান্তির পথে হাঁটছে কঙ্গো। শনিবার দোহায় শান্তিচুক্তির কাঠামোতে সই করেছে কঙ্গো সরকার এবং দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এম২৩। কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ থামানোর লক্ষ্যেই এই চুক্তি। সই অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এম২৩ বিদ্রোহীরা গত জানুয়ারিতে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমা দখল করেছিল। এরপর উত্তর কিভু ও দক্ষিণ কিভুর বেশ কিছু এলাকায় তাদের প্রভাব বেড়ে যায়। প্রতিবেশী রুয়ান্ডার শর্তহীন সমর্থন পাওয়ার অভিযোগ থাকলেও রুয়ান্ডা বরাবরই তা অস্বীকার করেছে।

কঙ্গোয় সহিংসতায় এতদিন হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আর ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক। পরিস্থিতি ধীরে ধীরে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করছিল।

গত এপ্রিল থেকে কাতারের উদ্যোগে কঙ্গো সরকার ও এম২৩ বিদ্রোহীদের সরাসরি আলোচনার কয়েকটি ধাপ অনুষ্ঠিত হয়। আলোচনাগুলো মূলত পূর্বশর্ত ও পারস্পরিক আস্থার বিষয়গুলোতেই সীমিত ছিল। গত জুলাইয়ে নীতিমালার একটি ঘোষণায় সম্মত হয় দুই পক্ষ। তবে মূল সংঘাত তখনও অমীমাংসিত ছিল। অক্টোবর মাসে তারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংক্রান্ত আরেকটি চুক্তিতে পৌঁছায়।

সাম্প্রতিক এই শান্তিচুক্তি স্বাক্ষরকে কঙ্গো সরকার এবং এম২৩ বিদ্রোহীদের বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোর্স: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit