শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

গাজীপুরে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কোনাবাড়িতে বাইমাইলে একটি ফ্ল্যাট থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাতে কোনাবাড়ির বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট এলাকার একটি ফ্ল্যাট বাসার পঞ্চম তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার কসাই ইমরান হোসেনের স্ত্রী। রহিমা খাতুনের দ্বিতীয় স্বামী ইমরান। ৫ বছর পূর্বে তারা বিয়ে করেন। পূর্বের ঘরের শারমিন নামে এক মেয়ে নিয়ে এই স্বামীর সাথে বসবাস করতেন তিনি।

ঘটনাস্থলে থেকে গুরুতর আহত ইমরানকে উদ্ধার করে হাসপাতালে ও মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইপি , সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কসাই ইমরান তার স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইল এলাকায় ৫ম তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করতেন। গেল মধ্যরাতে রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধারের কিছুক্ষণ পর তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনের পালস পাওয়া যায়। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit