রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

নিউজ ডেক্স : কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ(৬) ও জোসনা বেগম(৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরাপাড়া এলাকার মো. ইলিয়াছের ছেলে ও জোসনা বেগম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে। নিহত আবদুল্লাহ এবং জোসনা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল আবদুল্লাহ এবং জোসনা বেগম। খেলার ফাঁকে বাড়ির লোকজনের অগোচরে তারা দুইজনই পুকুরে পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে তারা একজন অন্য জনকে বাঁচানোর চেষ্টা করে পুকুরের পানিতে ডুবে গেছে। এ কারণে দুজনের মৃত্যু হয়েছে। 

 

 

কুইক নিউজ / মোহন / ১৫ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit