বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

বিয়ের মঞ্চে বরকে ছুরিকাঘাত, ঘাতককে ২ কি.মি. ধাওয়া করল ড্রোন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের মঞ্চেই বরকে পরপর ছুরিকাঘাত করল এক দুষ্কৃতীকারী। তবে হামলাকারীকে পালাতে সাহায্য করতে গিয়েও সফল হতে পারেনি। কারণ, মঞ্চে থাকা ভিডিওগ্রাফারের ড্রোন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ধাওয়া করল ওই ব্যক্তিকে। যার সূত্র ধরেই পরবর্তীতে পুলিশ ঘাতক ব্যক্তিতে সনাক্ত করতে সক্ষম হয়। 

জানা গেছে, সোমবার অমরাবতীর একটি বিয়ের মঞ্চে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম রঘো জিতেন্দর বক্সী। সে বরের উপর মঞ্চেই তিনবার ছুরি দিয়ে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এই আকস্মিক হামলায় বিয়ের অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বরকে ছুরিকাঘাতের পরপরই অনুষ্ঠানে ভিডিওগ্রাফি করা এক ব্যক্তি তৎক্ষণাৎ তার ড্রোন দিয়ে হামলাকারীর পিছু নেয়। অভিযুক্ত রঘো জিতেন্দ্র বক্সী তার এক সাথীকে নিয়ে মোটরবাইকে করে পালানোর চেষ্টা করছিল। ড্রোনটি প্রায় দুই কিলোমিটার পথজুড়ে তাদের ধাওয়া করে, এবং সেই পালানোর দৃশ্যের সম্পূর্ণ ফুটেজ ড্রোন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।

হামলার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেই গুরুত্বপূর্ণ ড্রোন ফুটেজটি ব্যবহার। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিজে নাচের সময় সামান্য বচসার জেরেই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। পুলিশ ড্রোন ফুটেজের সাহায্যে অভিযুক্তের পরিচয় এবং তার পালানোর পথ নিশ্চিত করেছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit