স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের বিশ্রামের কথা ভেবে বিসিবি’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিসিবি।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড বলছে, খেলোয়াড়দের অতিরিক্ত ব্যস্ততা ও ক্লান্তির আশঙ্কা থেকেই বিসিবির প্রস্তাব নাকচ করে দিয়েছে তারা। তবে এ বিষয়ে এখনও কিছু বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫০