বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এখনও প্রতিদিন গড়ে আট ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গাজায় ঘোষিত অস্ত্রবিরতির পরও প্রতিদিন গড়ে আটজন করে ফিলিস্তিনি নাগরিক নিহত হচ্ছেন। সংগঠনের দাবি, গত এক মাসে ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে ২৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৫ জন শিশু।

সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অক্টোবরের ১০ তারিখে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংস্থার অভিযোগ, আকাশ ও স্থল থেকে বোমা বর্ষণ, গুলিবর্ষণ, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, বিশেষত খান ইউনিস ও গাজা সিটির পূর্বাঞ্চলে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলমান অবরোধে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে রাখা হয়েছে। এতে আহত ও অসুস্থদের সঠিক চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউরো-মেড মনিটর একে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

সংস্থার মতে, গত এক মাসে আহত হয়েছেন অন্তত ৬১৯ জন, গড়ে দিনে ২০ জনের বেশি।

ইউরো-মেড তাদের বিবৃতিতে বলেছে, এই তথ্য প্রমাণ করে যে, হত্যা ও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার নীতি বন্ধ হয়নি।

সূত্র: টিআরটি

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit