শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে যা বললেন অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শুরু হবে। দুই টেস্টের পর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।আসন্ন এই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। মূলত আয়ারল্যান্ড সিরিজের জন্য সাবেক অধিনায়ক আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি। স্বল্প সময়ের জন্য দলের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন টেকনিক্যাল বিষয় নিয়ে এক সিরিজে কাজ করা সম্ভব না হলেও অভিজ্ঞতা দিয়ে আশরাফুল অবদান রাখবেন। শান্ত বলেন, ‘খুবই এক্সাইটেড আমরা সবাই। উনার অভিজ্ঞতা, এত বছর খেলেছেন। এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি। ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই এক্সাইটেড।’

এক সিরিজে দলের অনেক কিছু ঠিক করে ফেলা বা নিজের ছাপ ফেলা কঠিন বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘তবে আমি যতদূর জানি উনি এই সিরিজের জন্য এসেছেন। খুবই কঠিন, কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন। আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।’

আশরাফুলের নিয়োগে সালাউদ্দিনের চলে যাওয়া নিয়ে শান্ত বলেন, ‘এগুলো নিয়ন্ত্রণের বাইরে। আমি এগুলো এভাবে দেখতে পছন্দ করি। যা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছুই হবে। একটু পর সংবাদ সম্মেলন শেষে কী হবে আমি জানি না। যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুক নিয়েই চিন্তা করি। কঠিন, তবে আমার মনে হয় নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চিন্তা না করাই ভালো।’

 

কুইক নিউজ / মোহন / ১০ নভেম্বর ২০২৫ / সন্ধা ৬:১২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit