শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের অসুস্থ স্বামীর ভালোবাসায় বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী মার্কিন অবরোধের মাঝেই ৭.৫ বিলিয়ন ডলারের রাজস্ব ইরানের শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আবদুল্লাহ ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ইউরোপীয় ইউনিয়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে হিজবুল্লাহর সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায়। তারা দাবি করে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এবং সংগঠনটি পুনরায় অস্ত্র সংগ্রহ করছে।
শনিবার ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনোনি এক বিবৃতিতে বলেন, ‘ইইউ ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব ১৭০১ এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমরা লেবাননের সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে, এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।’

 

কিউএনবি/খোরশেদ/০৯ নভেম্বর ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit