শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের অসুস্থ স্বামীর ভালোবাসায় বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী মার্কিন অবরোধের মাঝেই ৭.৫ বিলিয়ন ডলারের রাজস্ব ইরানের শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আবদুল্লাহ ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

বিশ্বরেকর্ড গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : শামার স্প্রিঙ্গার আর রোমারিও শেফার্ড বিশ্বরেকর্ডই গড়ে বসেছেন। তবে এরপরও তাদের এই কীর্তির শেষটা হলো বিয়োগাত্মকভাবে। নিউজিল্যান্ডের কাছে যে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। কিন্তু এরপরই শুরু হয় শামার স্প্রিংগার ও রোমারিও শেফার্ডের অবিশ্বাস্য লড়াই। এই জুটি মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৮ রান। টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতরে নবম উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কোনো দলের।

তবে তারা শেষটা ভালো করতে পারেননি মোটে। জেমস নিসামের ১৮তম ওভারে ১৯ রান নেন তারা। তাতে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রান। এরপর শেফার্ড জ্যাকব ডাফিকে লং অনের উপর দিয়ে ১০৩ মিটার ছক্কা মারেন। তখন মনে হচ্ছিল, অঘটন ঘটতে যাচ্ছে।

কিন্তু ডাফিই শেষ পর্যন্ত বদলে দেন ম্যাচের মোড়। ১৯তম ওভারের শেষ বলে দুর্দান্ত ক্যাচে ফেরান স্প্রিংগারকে, যিনি ২০ বলে ৩৯ রান করেছিলেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। কাইল জেমিসন বল হাতে নেন, এবং আগের ম্যাচের মতো এবারও দারুণভাবে দায়িত্ব পালন করেন। তিনি শেফার্ডকে (৩৩ রান) আউট করে ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত ৯ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ১৭৭ রান তোলে। ডেভন কনওয়ে ৩৪ বলে ৫৬ রান করেন, ড্যারিল মিচেল খেলেন ২৪ বলে ৪১ রানের ইনিংস। তিনটি রানআউট ও জেসন হোল্ডার ও ম্যাথিউ ফোর্ডের দুটি করে উইকেটে বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা। ইশ সোধি আর জ্যাকব ডাফির বোলিংয়ে ভর করে এরপর রুদ্ধশ্বাস এক জয় পায় দলটা।

এই জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

 

 

কিউএনবি/খোরশেদ/০৯ নভেম্বর ২০২৫,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit