বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

‎বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–ছাত্রদল সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, ১৯৭৫ সালে পুরো জাতি যখন দু:শ্চিন্তায় ছিলেন, অনিশ্চয়তায় ছিলেন তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশকে পূর্ণজাগরণ করা হয়। সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানকে বন্ধীদশা থেকে মুক্ত করা হয় এবং জাতির ক্রান্তিকালের মুক্তি লাভ করে এই বিপ্লবের মাধ্যমে। এই পুরো প্রক্রিয়ার নায়ক মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।‎শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলস্থ এলাহি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে জতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
‎তিনি বলেন, দিনের পর দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে। গুলি করে অনেককে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় ক্ষমতায় থাকতে তারা দিনের ভোট রাতে করেছে। ‎এসময় তিনি আরো বলেন, জতীয় নির্বাচন বানচাল করার জন্য এখনো ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। কোন ষড়যন্ত্র আমাদের থামিয়ে রাখতে পারবে না। আগামী নির্বাচন অবশ্যই অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং সকলেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এটাও সবার প্রত্যাশা।  তমিজ উদ্দিন বলেন, আমরা বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছি। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছি। 
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ দিন। আমরা ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি, ১৯৭৫ সালে দেশে পরিবর্তন এসেছে, এরপর বিপ্লব প্রতিবিপ্লবের ধারাবাহিকতায় ৭ই নভেম্বর দেশকে রক্ষার জন্য মুক্তিকামী মানুষ জেগেছে, জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র এসেছে, বাকশাল বাদ দিযে সর্বজনীন রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে।

তিনি নির্বাচন সম্পর্কে বলেন, আগের নির্বাচন থেকে ২০২৫ সালের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণ এমনে এমনিই ভোট দিবে, তা ভাবা যাবে না। ছাত্রদলকে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে। সেই সাথে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দোড় গোড়ায় গিয়ে কাজ করতে হবে, সবাইকে এর সুফল সম্পর্কে বুঝাতে হবে এবং ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে। আমরা এভাবেই করেই ঢাকা জেলার অধীনে যে কয়টি আসন আছে, সব আসন থেকে ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানের হাতকে আরও সুসংগঠিত করবো।প্রধান বক্তা সংগঠনটির সাধারণ সম্পাদক মো: মাহফুজ ইকবাল এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ ।যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন শিকদারের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা জনি দেওয়ান, মো: ঈসমাইল হাবীব, শেখ খোদার নূর রনি, সানোয়ার হোসেন, আলহাজ্ব মাদবর, মামুন আহাম্মেদ ও রহমান হোসাইন রকি সহ অন্যান্য নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit