মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চীনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে চীনের গুয়াংজু শহরের স্থানীয় এক হোটেলে বৃহত্তর চীন শাখা বিএনপির নেতাকর্মী ও অর্ধশত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

সাবেক ছাত্রদল নেতা ও চীন বিএনপি নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন। সভায় বক্তব্য রাখেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, রাবি ছাত্রদল শহীদ জিয়াউর রহমান হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন, হাসমত আলী মৃধা, এস এ শাহীন মল্লিক, সালাউদ্দিন রিক্তা প্রমূখ।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের কাছেই যুদ্ধ শুরুর সময় থেকেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এরই প্রমাণ ৭ নভেম্বরের দেশপ্রেমিক সেনা, জনতার বিপ্লবের মাধ্যমে। জিয়াউর রহমান একটা স্বনির্ভর বাংলাদেশের রূপকার। বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে অঙ্গীকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit