মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ফিক্সিংয়ে অভিযুক্ত ১৭ রেফারিকে গ্রেফতারের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগে তুরস্কের একটি ক্লাবের সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত থাকায় ১৭ জন রেফারির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

কিছু দিন আগে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানায়, ফুটবল জুয়ার সঙ্গে ৩৭১ জন রেফারি এবং কমপক্ষে ১৮ জন ক্লাব কর্তার জড়িত থাকার তথ্য পেয়েছে তারা।  ৫৭১জন রেফারির মধ্যে ৩৭১ জন রেফারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দেশের ফুটবলকে দুর্নীতি মুক্ত করতে পদক্ষেপ নেয় টিএফএফ।

সরাসরি জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেফারি এবং সহকারী রেফারি মিলিয়ে ১৫২ জনকে বরখাস্ত করে টিএফএফ। সেই ঘটনায় এবার বেশ কয়েক জন রেফারি এবং ক্লাব কর্তাকে গ্রেফতারের নির্দেশ দিল দেশটির আদালত। তদন্তে জানা গেছে, অন্তত ১০০০টি ম্যাচে ফিক্সিং হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুটবল জুয়া এবং ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ১৭ জন রেফারি, সুপার লিগের একটি ক্লাবের সভাপতিসহ মোট ২১জনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ইস্তাম্বুলের আদালত। তাদের মধ্যে ১৮ জনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দায়িত্ব এবং পদের অপব্যবহার, ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করা এবং সমাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

টিএফএফ সভাপতি ইব্রাহিম হ্যাসিয়োসমানলু জানান, ফুটবলে ফিক্সিং বন্ধ করতে তারা পাঁচ বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, তুরস্কের ফুটবলে নৈতিক সঙ্কট রয়েছে। কাঠামো বলে কিছু নেই। আমাদের ফুটবলের মূল সমস্যা হল নীতিগত।

রেফারিদের কী যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় না? কেন তারা ফিক্সিংয়ে জড়িয়ে পড়ছেন? এমন প্রশ্নের উত্তরে হ্যাসিয়োসমানলু বলেছেন, ‘যেকোনো রেফারিকে জিজ্ঞেস করুন। ঠিক সময়ে বেতন পাননি, এমন একজনও যদি থাকেন তা হলে আমি ফেডারেশন সভাপতির পদ ছেড়ে দেব। আমরা গত বছরও রেফারিদের বেতন বাড়িয়েছি। এ বারও রেফারিদের বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৫,/সকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit