বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

বিদায়ী সালাউদ্দিনকে নিয়ে যা বললেন আশরাফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে এই দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদও ছাড়তে চলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হিসেবে তাই দুজনের একসঙ্গে খুব বেশি দিন কাজ করা হচ্ছে না। 

নতুন দায়িত্ব পেয়ে দারুণ আনন্দিত আশরাফুল। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমি মাঠেই থাকতে চেয়েছি। সে অনুসারে কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি আনন্দিত। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’

জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে বাড়তি একটা দায়িত্বও পালন করবেন। তিনি বলেন, ‘কীভাবে সফল হয়েছি এবং কী কারণে হতে পারিনি, এসবের নেপথ্য কারণ ভাগাভাগি করার চেষ্টা করব। এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।’

 

 

কিউএনবি/খোরশেদ/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit