সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

বসনিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ৩৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তুজলাতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। 

মঙ্গলবার তুজলাতে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। 

ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধাশ্রমের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। এতে ১১ জনের মৃত্যু ও ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এ ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধানমন্ত্রী নেরমিন নিকশিচ। 

এছাড়া, স্থানীয় গণমাধ্যমকে তুজলা ক্যান্টনের প্রধান ইরফান হালিলাগিচ জানান, কর্তৃপক্ষ এখন বৃদ্ধদের থাকার নতুন জায়গা খুঁজছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভবনের একটি তলায় আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে ও বাসিন্দাদের উদ্ধার করতে কাজ করছেন।

বসনিয়া-হার্জেগোভিনার তিন সদস্যের রাষ্ট্রপতির পরিষদের চেয়ারম্যান জেলজকো কোমশিচ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

রেপাবলিকা সার্পস্কা অঞ্চলের প্রধানমন্ত্রী সাভো মিনিচ বলেন, তুজলার নাগরিকদের সাহায্যে তাদের সরকার সবসময় প্রস্তুত।

এক এক্স পোস্টে তিনি লিখেছেন, আমরা এই দুঃখে শোকাহত এবং সবসময় সাহায্য করতে প্রস্তুত। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অবশ্য ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

তথ্যসূত্র : ইউরো নিউজ

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit