মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

কোরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। টানা দ্বিতীয় এবং মোট পঞ্চমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে উত্তর কোরিয়ার মেয়েরা। শিরোপার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। 

গতকাল (বুধবার) মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিলের মেয়েরা। সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। 

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। ব্রাজিলের জালে কোরিয়ার দুটি গোলই এসেছে তার পা থেকে। চলমান আসরে তার মোট গোল দাঁড়াল ৮, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউ নিজের দ্বিতীয় গোলটি করেন। ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে উঠে আসা বল বুকে থামিয়ে চমৎকার শটে জালে জড়ান তিনি। এরপর বাকি সময়টা সহজেই নিয়ন্ত্রণে রাখে উত্তর কোরিয়া।

 

 

কিউএনবি/খোরশেদ/০৬ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit