মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্যালোচনা করে তাদের বোর্ড ভেঙে দিয়েছে। এই ব্যাংকগুলো একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে বিস্তারিত ব্জানান। এর আগে ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছিল।

সংকটাপন্ন ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকটি শরিয়াহভিত্তিকভাবে পরিচালিত হবে।

নতুন ব্যাংকের নামের জন্য দুইটি প্রস্তাব এসেছে—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি বাণিজ্যিক এবং পেশাদার ভিত্তিতে পরিচালিত হবে।

বিগত সরকারের আমলে এই ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিক ছিলেন এস আলম এবং একটি ব্যাংকের মালিক ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার। ওই সময় এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার টাকা বিভিন্ন নামে সরে যাওয়ায় তাদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit