শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ১৯ কার্টুন দুম্বার মাংস উপজেলার  একটি পৌরসভা ও সাতটি  ইউনিয়নের ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় এসব দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।সৌদি  সরকার কর্তৃক প্রেরিত উপহার দুম্বার মাংস বুধবার (৫ নভেম্বর)  দুপুর ১২টার দিকে  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে দুম্বার মাংসের কাটুন তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। 
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের  উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন,সহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন,“সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ,  এতিমদের। সেই লক্ষ্যে ১৯ কার্টুন দুম্বার মাংস মাটিরাঙ্গা  উপজেলার ২৩ টি মাদ্রাসা ও  এতিমখানায় আনুপাতিক হারে বিতরণ করা হয়েছে। যারা প্রকৃত হকদার তাদের হাতে যেন সঠিকভাবে পৌঁছে  নিজ হাতে বন্টন করেছি।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit