মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল হলেন কক্সবাজারের সন্তান এডভোকেট কেএম সাইফুল ইসলাম

জালাল আহমদ, ঢাকা ।
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

জালাল আহমদ, ঢাকা : সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল নিযুক্ত হলেন কক্সবাজারের কৃতি সন্তান এডভোকেট কেএম সাইফুল ইসলাম। আজ ৪ নভেম্বর মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এডভোকেট কে এম সাইফুল ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা । তিনি মগনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রামের হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ।

তিনি ২০১০ সালে এলএলবি এবং ২০১১ সালে এল এল এম পাস করেন । তিনি ২০১৩ সালে কারাগার থেকে পরীক্ষা দিয়েই বার কাউন্সিল তালিকাভুক্ত হন এবং ২০১৫ সালে আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগে পারমিশন লাভ করেন। স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি । সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন- সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং কারাবরণ করেছেন । তিনি জিয়াউর ফাউন্ডেশনের আজীবন সদস্য।

বিপ্লবের দুর্দিনে সকল নেতাকর্মী কে আগলে রেখেছেন সাইফুল ইসলাম। তারই মূল‍্যায়ন হিসেবে সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান এডভোকেট কেএম সাইফুল ইসলাম।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ , সাবেক যুগ্মসচিব ও বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান সহ অসংখ্য বিএনপি ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের মামলা পরিচালনা করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“মহান আল্লাহর ইচ্ছায় রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছি।ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।”

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit