বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য সুখবর

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু রয়েছে সেখানে ৫ জন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স চালু থাকা কলেজে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন— এ নিয়ম পূর্ব থেকেই চালু ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।

সূত্র আরও জানায়, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই কলেজে মাস্টার্সও চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit