মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

 জাতীয় ডেক্সঃ   প্রধান ‍উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, যমুনা অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

এছাড়া, আলোচনার জন্য শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ফ্যাসিবাদের কিছু দোসর শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। এই দোসরদের চিহ্নিত ও প্রত্যাহার করে অবিলম্বে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

কু্‌ইক এন ভি/ রাজ/০৪ নভেম্বর ২০২৫/ সন্ধ্যাঃ ০৬: ০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit