শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভাবনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ Time View

ডেস্ক নিউজ : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সফরকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষাদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করে।

ভবিষ্যতে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন—জাইকা বিশেষজ্ঞ শোজি আকিহিরো ও কাতসুকি নাহু, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান এবং আইসিটি সেলের পরিচালক ড. মো. মেহেদী হাসান।

বৈঠকে জানানো হয়, জাইকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘আইসিটি শিল্প এবং নতুন উদ্ভাবনের প্রচারের জন্য আইসিটি ইঞ্জিনিয়ারদের উন্নয়ন প্রকল্প’ এর আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষককে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং ও ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষকরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এ প্রকল্পের সুফল পাবে।

উপাচার্য বৈঠকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (এনআইআই), জাপানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা জোরদার ও প্রযুক্তি উদ্ভাবন খাতে শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জাইকা প্রতিনিধি দল এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করে।

প্রতিনিধিদল পরিদর্শনকালে প্রকৌশল অনুষদের চলমান কার্যক্রম, ল্যাব সুবিধা, গবেষণার অগ্রগতি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবন বৃদ্ধিবিষয়ক পরিকল্পনা সম্পর্কে অবগত হয়।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়ন খাতে জাইকার সম্ভাব্য সহযোগিতা নিয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

 

কিউএনবি/খোরশেদ/০৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit