শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এ দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। ভবিষ্যতে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না।

সমাবেশ শেষে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদযাত্রা করেন। এ সময় মুক্তিনগর বটতলা, মাদানীনগর, নিমাইকাশারী ও সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত পথযাত্রা শেষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গসংগঠনের সাধারণ কর্মীরা এ সময় আজহারুল ইসলাম মান্নানকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

গণপ্রচারণায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদোওয়ান হোসেন পাপ্পু প্রমুখ।

 

কিউএনবি/খোরশেদ/০৪ নভেম্বর ২০২৫,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit