সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

অমিতাভকে ‘আই হেট ইউ’ বলতে গিয়ে যে অবস্থা হয়েছিল রেখার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : রেখা আর অমিতাভ বচ্চনের প্রেমের গল্প বলিউডে হট টপিক। আজও যখনই অমিতাভ ও জয়া বচ্চনের দাম্পত্য নিয়ে কথা ওঠে, রেখার প্রসঙ্গ চলে আসে। রেখা যে নিশ্চুপে অমিতাভকে এখনো ভালবাসেন, তা নানা ফিল্মি পার্টিতে স্পষ্ট হয়ে ওঠে রেখার চোখে মুখে। সেই রেখাই একদিন ঘর ভর্তি লোকের সামনে অমিতাভকে বলে উঠেছিলেন, ‘আই হেট ইউ’!

সময়টা আশির দশকের। সিলসিলা সিনেমার শুটিং করছিলেন অমিতাভ ও রেখা। যশ চোপড়া পরিচালিত সিনেমাটি সেই সময় ঝড় তুলেছিল। ফিল্ম সমালোচকরা বলে থাকেন, অমিতাভ ও রেখার ব্যক্তিগত সম্পর্ক ও টানাপেড়েনকেই যেন সিলসিলায় তুলে ধরেছিলেন যশ চোপড়া। আর চিত্রনাট্য এতটাই বাস্তব ছিল যে, সিনেমার শুটিংয়ের সময় আবেগ ধরে রাখতে পারেননি রেখা। আর তার প্রমাণ একটি দৃশ্যের শুটিং।

সিনেমার গল্প অনুযায়ী, সিলসিলার একটি দৃশ্যে নিজেদের পরকীয়া সম্পর্কের টানাপেড়েন নিয়ে কথা বলছেন অমিতাভ। আর তা শুনেই রেখাকে বলতে হবে ‘আই হেট ইউ’ সংলাপ। অমিতাভকে এ কথা বলতে গিয়ে, বার বার হোচট খাচ্ছিলেন রেখা। কিছুতেই আবেগ ধরে রাখতে পারছিলেন না। রেখার চোখের কোল বেয়ে ঝরে পড়েছিল জল। কীভাবে এমন কথা বলবেন প্রাণের অমিতকে?

রেখা পারলেন না। বরং সংলাপ না বলেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অমিতাভকে জড়িয়ে ধরলেন রেখা। সেদিন ঘর ভর্তি লোকের মাঝে রেখাকে দূরে ঠেলে দেননি অমিতাভ। বরং বুকের মাঝে জাপটে ধরে রেখেছিলেন। নিজের হাতে মুছিয়ে দিয়েছিলেন চোখের জল। সিনেমার প্রেম যেন সেদিন বাস্তবের আয়নার রূপ নিয়েছিল।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit