রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

খালি পেটে গরম পানি পান কি স্বাস্থ্যের জন্য উপকারী?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

লাইফ স্টাইল ডেস্ক : আজকাল অনেক স্বাস্থ্য সচেতন মানুষ ও তারকা সকাল শুরু করেন খালি পেটে গরম পানি খেয়ে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু সাধারণ অভ্যাস নয়, বরং শরীরকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেন গরম পানি খাওয়া উপকারী?

১. কিডনির স্বাস্থ্য: সকালে খালি পেটে গরম পানি খেলে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়, ফলে কিডনির কার্যকারিতা ভালো থাকে।

২. হার্ট, পেশি ও স্নায়ু: গরম পানি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি পেশি ও স্নায়ুর কার্যক্রমও উন্নত হয়।

৩. ওজন নিয়ন্ত্রণ: গরম পানি বিপাকের হার বৃদ্ধি করে, ফলে যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটি সহায়ক। নিয়মিত অভ্যাসে দ্রুত ফল পাওয়া সম্ভব।

৪. ঠাণ্ডা ও সংক্রমণ প্রতিরোধ: শীতকালে বা আবহাওয়ার পরিবর্তনের সময় নাক বন্ধ, গলায় জ্বালা বা সংক্রমণের প্রবণতা কমাতে সাহায্য করে।

৫. ত্বক ও ডিটক্স: গরম পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ফলে ত্বক থাকে উজ্জ্বল ও সমস্যাহীন। নিয়মিত খেলে ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যাও কমে।

৬. ভালো ঘুম ও মানসিক স্বাস্থ্যে সহায়তা: গরম পানি স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে। প্রতিদিন ঘুমানোর আগে খেলে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি খাওয়ার অভ্যাসই দীর্ঘমেয়াদে শরীরকে সুস্থ ও সতেজ রাখে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit