আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট খেলে মানব শরীরে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে, সেই পরিমাণই ক্ষতি হতে পারে।
সোমবার সকালে দিল্লির বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ ছিল ১৬৮ µg/m³, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা থেকে অনেকটাই উপরে। সিপিসিবি-এর মনে করছে, একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু- যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে। সবচেয়ে বাজে পরিস্থিতি হোলাম্বি খুরদ গ্রাম, গৌতমপুরী, মুস্তাফাবাদ, মহরম মহল্লা এবং শাহদারার। সেখানে দূষণের মাত্রা যথাক্রমে ৫৬১, ৪০৮, ৩৮০, ৩৪৪ এবং ৩১২।
সময়সীমা বেঁধে দীপাবলিতে ‘সবুজ বাজি’তে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজির দৌরাত্ম্যে দূষণে হয়ে উঠেছিল দিল্লির বাতাস। বাতাসের গুণগত মান (AQI) ৪৫১তে পৌঁছে যায়। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেলেও ‘দমবন্ধ’ অবস্থা কাটেনি দিল্লির। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা, বাড়ছে উদ্বেগ।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০