বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর ছয়টি আসনে মধ্যে পাঁচটি আসনের বিএনপির প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন:
নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে রেজাউল ইসলাম (রেজু)। তবে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থী নাম ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন- দলের নেতা তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। আশা করছি সকল ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করা হবে। এই সবগুলো আসনই বিপুল ভোটে ধানের শিষ প্রতিক বিজয়ী হবে। আর নওগাঁ-৫ সদর আসনে হোল্ড করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জানেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, জেলার ৬টি আসনের মধ্যে দলের মহাসচিব পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। নওগাঁ-৫ (সদর) আসন প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছেন। হয়তো খুব দ্রুতই এ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন- দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। দলের নেতা তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। একসময় নওগাঁর ৬টি আসনই বিএনপির ঘাঁটি ছিলো। এখন সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলেই একসঙ্গে কাজ করে সবগুলো আসনই বিপুল ভোটে ধানের শীষে বিজয়ী হয়ে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।

উল্লেখ্য, নওগাঁর ১১টি উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন।

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit