সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

আর কে আকাশ, বাংলার মুখ: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় পাবনার আয়োজনে এবং পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় ১০দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।


বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে এবং বিসিক পাবনার শিল্পনগরী কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, পাবনা বিসিক শিল্পমালিক সমিতির আহ্বায়ক ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, বিসিক জেলা কার্যালয় পাবনার উপ-ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মো. নবুওয়াত হোসেন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, বিসিকের উদ্যোক্তা মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রয় করতে পারে। এতে তাদের যেমন শিল্পের সম্প্রসারণ হয়, তেমনি ভোক্তাদের স্থানীয় পণ্যের মাধ্যমে চাহিদা পূরণ হয়। যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসময় নতুন চোখের সম্পাদক এসএম আলম, হৃদয়ে পাবনার সভাপতি ও সাংবাদিক আর কে আকাশ, উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন, ফারহানা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit