মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সামিতের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ক্যাভালরি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন সামিত সোম। প্লে অফ সেমিফাইনালেও দলের জয়ে অবদান রেখেছেন তিনি। ক্যাভালরি এফসিকে ফাইনালের টিকিট এনে দিতে ভূমিকা আছে এই বাংলাদেশিরও।

ম্যাচে শুরু থেকেই দারুণ খেলেছেন সামিত। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে দেখা গেছে তাকে। প্রতিপক্ষের অর্ধে ১২টি পাসের মধ্যে ১১ বারই সফল হয়েছেন তিনি। এর মধ্যে দুটি ‘কি পাস’ও দিয়েছেন। এ ছাড়াও তিনি প্রতিপক্ষের পা থেকে বল আদায় করেছেন ৪ বার।

পারফরম্যান্স বিবেচনায় ম্যাচের অন্যতম সেরা ফুটবলারদের একজন ছিলেন সামিত। ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে ৭.৫ রেটিং দিয়েছে। পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল মাত্র ৩ জনের।

এই লিগে সামিতের পরবর্তী ম্যাচে ১০ নভেম্বর অটোয়ার বিপক্ষে। তাই আগামী ১৩ নভেম্বরের ম্যাচে জাতীয় দলে তার খেলা নিয়ে শঙ্কা আছে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৮ নভেম্বরের ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit