শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আজকের আবহাওয়া: ৩ নভেম্বর ২০২৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রোববার (২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুতে মৌসুমি পরিবর্তনের প্রভাবেই এমন উষ্ণতা অনুভূত হচ্ছে। শুষ্ক বাতাস উত্তরের দিক থেকে প্রবাহিত হলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও আর্দ্রতার পরিমাণ এখনো কমেনি, তাই সূর্য উঠলে গরম অনুভূত হচ্ছে।’

তিনি আরও জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আগমন শুরু হতে পারে। আগামী কয়েকদিন ঢাকার তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাঝে মাঝে আকাশে মেঘ দেখা যেতে পারে।

সোমবার সূর্যাস্ত হবে ৫টা ১৮ মিনিটে এবং মঙ্গলবার (৪ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ০৬ মিনিটে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ নভেম্বর ২০২৫,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit