মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলের সাফল্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় বাশআপ (মার্শাল আর্ট) প্রতিযোগিতায় অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের ঐতিহ্যবাহী স্কুল- ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুল। 

তিন দিনব্যাপী চলা এ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করেছে রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী স্কুল ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুল। এ প্রতিষ্ঠান থেকে জুনিয়ার ক্যাটাগরিতে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে- একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক লাভ করে।

স্বর্ণপদক জিতে নেয় নবম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান। রৌপ্য পদক জিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাইজা ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন শেখ। আর ব্রোঞ্জ পদক জিতে ষষ্ঠ শ্রেণির ইকরা ও দ্বিতীয় শ্রেণির তোহা।

দশম জাতীয় সিনিয়র এবং নবম জাতীয় জুনিয়র বাশআপ প্রতিযোগিতায় সর্বমোট ২১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথমবারের মতো জাতীয় বাশআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পাওয়ায় মুগ্ধ ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ড. আমিরুল ইসলাম। 

তিনি বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বাশআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে যেভাবে তাদের প্রতিভা বিকশিত করেছে- তাতেই আমি খুশি। আমার বিশ্বাস যথাযথ প্রশিক্ষণ পেলে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে। স্কুলের প্রধান শিক্ষক আবিদা সুলতানা বলেন, আমি আমার শিক্ষার্থীদের এই পারফরম্যান্সে সত্যিই অনেক খুশি।

এই ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এসে যেভাবে পারফর্ম করেছে, তা আমাকে অভিভূত করেছে। আমার বিশ্বাস এই শিক্ষার্থীরা যথাযথ নার্সিং পেলে দেশের যে কোনো প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে। তাছাড়া মার্শাল আর্ট একটা কৌশলগত খেলা, এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit