বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় জনতার এমপি জাহিদুল ইসলাম ধলুর গণসংযোগ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার আনন্দনগর স্কুল মাঠ ও ইঁদুর বটতলী এলাকায় রবিবার বিকেলে  নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদল ইসলাম ধলুর নেতৃত্বে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ শত শত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
গণসংযোগকালে জাহিদুল ইসলাম ধলু বলেন, “বিএনপি জনগণের দল, এই দল জনগণের ভোট ও অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা মাঠে আছি। বিএনপি সরকার গঠন করলে বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।”তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা থাকলে আমরা এই দেশের রাজনীতি ও প্রশাসনকে জনগণের কল্যাণমুখী পথে নিয়ে যাব। দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনা বিএনপি’র অঙ্গীকার।”এ সময় নেতাকর্মীরা এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।গণসংযোগে এলাকাবাসী ধলু ভাইকে ‘জনতার এমপি’ হিসেবে অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit