বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চাঁদা চেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বরগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুদি ব্যবসায়ী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে মিজানুর অভিযোগ করেন, তার চাচাতো ভাই তারেক নোমান (বর্তমানে ‘তারেক রহমান’) দীর্ঘদিন ধরে তাকে হয়রানি, ২ লাখ টাকা চাঁদা দাবি এবং পরিবারসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তারেক নোমান তাকে নিয়মিত হয়রানি করেন।

তিনি বলেন, চাঁদা না দিলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে ঘর থেকে তুলে নিয়ে জবাই করবে- এমন হুমকি দেন তারেক। হুমকির ভিডিও ফুটেজও তার কাছে সংরক্ষিত আছে বলে দাবি করেন।

মিজানুরের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ৫ আগস্টের পর থেকে তারেক নোমান নিজের পরিচয় পরিবর্তন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ‘তারেক রহমান’ ব্যবহার করছেন। অথচ এর আগে তিনি আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করতেন বলে দাবি করেন ভুক্তভোগী।

এছাড়া তারেক নোমানের সহযোগী হিসেবে স্থানীয় বাসিন্দা শামীম ও পোল্ট্রি ব্যবসায়ী আবুল বাশার বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেন মিজানুর।

মিজানুর আরও বলেন, একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। কিন্তু লাগাতার হুমকিতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit