স্পোর্টস নিউজ : নভেম্বরের শুরুতে থাকে শীতের আবহ। জলবায়ু পরিবর্তনের ফলে এখনো রয়েছে গরমের তীব্রতা। আজ বিকেলে আকস্মিকভাবে শুরু হয় ভারী বৃষ্টি। জাতীয় স্টেডিয়ামে ১৪ জন ফুটবলার বৃষ্টির মধ্যেই করেন অনুশীলন।
অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দলের এক অনুশীলন সেশন পণ্ড হয়েছিল বৃষ্টির জন্য। ঐ দিন বৃষ্টির সঙ্গে বজ্রপাত ছিল। আজ বজ্রপাত না হওয়ায় অনুশীলন চালিয়ে গেছে ফুটবল দল। যদিও এই বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠান্ডায় ভোগার সম্ভাবনা থাকে।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৮