রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে প্রতিবাদ পার্থর, ঐক্যের আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ Time View

ডেস্ক নিউজ : ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।

প্রসঙ্গত, শনিবার দুপুরে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক ও পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গুরুতরদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit