শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবে মাতলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ‍এশিয়ায় দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি ও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।  

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

পাঁচদিনের এশিয়া সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। ফিরেই রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে বার্ষিক হ্যালোইন ট্রিক-অর-ট্রিট অনুষ্ঠানে যোগ দেন তিনি। নানা সাজে সেজে অনুষ্ঠানে আসে শিশুরা। অনেকে কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজে।

trumpবিশেষ এ অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন। অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবের আনন্দ ভাগ করে নেন তারা। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে ওঠে আনন্দ এবং উৎসবের রঙিন আবহ।

অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।  ‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি, বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও, ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে।

প্রতিবছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। তবে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পশ্চিমা বিশ্বে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

কিউএনবি/অনিমা/ ০১ নভেম্বর ২০২৫,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit