শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে নতুন বিধিনিষেধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘সংবেদনশীল তথ্য ’ রক্ষা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শুক্রবার সাংবাদিকদের অনুমতি ছাড়া হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে প্রবেশ সীমিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাংবাদিকদের এখন পূর্বানুমতি না থাকলে ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। যেখানে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের কার্যালয় এবং ওভাল অফিসের কাছে অবস্থিত।

সাংবাদিকরা এর আগে এই এলাকায় অবাধে প্রবেশ করতে পারতেন। সাংবাদিকরা প্রায়শই তথ্য জানতে লিভিট বা সিনিয়র প্রেস কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেতেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, মিডিয়া এখনও হোয়াইট হাউস ব্রিফিং রুমের পাশে ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। যেখানে আরও জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।

ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের মধ্যে এই নীতিমালাটি এলো। যার মধ্যে রয়েছে পেন্টাগনের নতুন নিয়ম যা এএফপিসহ প্রধান সংবাদমাধ্যমগুলো এই মাসের শুরুতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউসে এই পরিবর্তনটি জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক ‘আপার প্রেসে অননুমোদিত প্রকাশ থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করা’ শীর্ষক একটি স্মারকলিপিতে ঘোষণা করা হয়েছে।

লিভিট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুংকে  পাঠানো এই চিঠিতে প্রেস পাসধারীদের ‘আপার প্রেস’-এ অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/ ০১ নভেম্বর ২০২৫,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit