বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের উত্তর দারফুরের এল ফাশের শহরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ব্যাপক হত্যা চালিয়েছে বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। গত দেড় বছরে অন্তত ১৪ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র তাসনিম আল-আমিন জানান, ১৮ মাসে গোলাবর্ষণ, অনাহার ও টার্গেট করে হত্যার কারণে এল ফাশের ও আশপাশের এলাকায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। শুধু গত তিন দিনেই প্রায় ১,৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দারফুরের আঞ্চলিক নেতা আল-হাদি ইদরিস জানিয়েছেন, স্থানীয় ও জাতীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে বেসামরিকদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তৎক্ষণাৎ ত্রাণ সাহায্যের আহ্বান জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছে, সম্প্রতি এল ফাশেরের সৌদি মাতৃত্ব হাসপাতালে ৪৬০ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১৮৫টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে, এতে ১,২০৪ জন নিহত ও ৪১৬ জন আহত হয়েছেন।

আরএসএফ দাবি করেছে, তারা এল ফাশের পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে, যা উত্তর সুদানের প্রবেশদ্বার এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: শাফাক নিউজ

কিউএনবি/অনিমমা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit