শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ড. ইউনূসের প্রতি যে আহ্বান জানাল এনসিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : শহীদ মিনারে জনসম্মুখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাজধানীর বাংলামোটর রূপায়ন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

পাটওয়ারী বলেন, এনসিপির আপসহীন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। আমরা ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কালবিলম্ব না করে অতিসত্বর এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।
পাটওয়ারী আরও বলেন, যেহেতু এই গণঅভ্যুত্থান থেকে সরকার গঠন হয়েছে, তাই সরকার প্রধান ড. ইউনূসকে জনগণের সম্মুখে শহীদ মিনারে বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে হবে। কারণ, এই শহীদ মিনার থেকে একদফা দাবির মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছিল।

সংবাদ সম্মেলনে ৩টি দাবি তুলে ধরে এনসিপি। সেগুলো হলো- ১. ঐকমত্য কমিশনের সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি (প্রস্তাব-১) গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। ২. সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্ত করার উদ্যোগ নিতে হবে। ৩. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit