মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা হবে। এটা আমার ওয়াদা।

আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজে সম্মানের সঙ্গে বাঁচার পরিবেশ সৃষ্টি করা হবে। আপনাদের আর অবহেলার প্রতিচ্ছবি হয়ে থাকতে হবে না। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সমাজের নানা স্থানে তৃতীয় লিঙ্গের মানুষ এখনো বঞ্চনা, হয়রানি ও অবহেলার শিকার হন। আমরা চাই, আপনাদের নতুনভাবে সমাজের মূলধারায় আনতে—যাতে আপনারাও সক্রিয়ভাবে সমাজের উন্নয়নে অংশ নিতে পারেন।

শিক্ষিত ও বেকার তৃতীয় লিঙ্গের সদস্যদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, আল্লাহর সৃষ্টিকে আমরা আলাদা করে দেখি না। আমরা সবাই এক সমাজের মানুষ- সমঅধিকারে, সমমর্যাদায় একসঙ্গে কাজ করলেই মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি পল্লবীর মুসলিম ক্যাম্পে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও বাউনিয়াবাধে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit