মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

কেন বাসায় ডাকলেন বিএনপি মহাসচিব, জানালেন সাক্কু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর একান্ত বৈঠক নিয়ে নগরজুড়ে আলোচনা চলছে। কুমিল্লাবাসীর জল্পনা তবে কি সাক্কু আবারও দলীয় পদে ফিরবেন? নাকি রাজনীতির অন্তরালে চলছে অন্য খেলা? এটি এখন টক অব ট্যা কুমিল্লা।

তিনি বলেন, আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তাই মহাসচিব আলাদাভাবে আমাকে ডেকে বৈঠক করেছেন। যদি পার্টিতে থাকতাম, তবে তো গুলশান অফিসেই ডাক পেতাম। আমি বহিষ্কৃত হলেও দলের সব কর্মসূচি পালন করি। আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে আমি মাঠে কাজ করছি। সাক্কু বলেন, আমি মেয়র নির্বাচন করতে গিয়ে দুবার বহিষ্কার হয়েছি। জনগণের ভোটে দুবার মেয়র নির্বাচিত হয়েছি। প্রথমবার ২০১২ সালে মেয়র নির্বাচন করব জানাতে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করি। তিনি বলেছিলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে তুমি অব্যাহতি নাও।

আমি মেয়র নির্বাচিত হই, পরে দলে আমাকে ফিরিয়ে নেওয়া হয়। ২০২২ সালের মেয়র নির্বাচনের আগে রিজভী আহমেদ (জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী) আমাকে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমি তখনো বলেছি, আমি দুবারের নির্বাচিত মেয়র। আমি জনগণকে ছেড়ে দিলে তারা কোথায় যাবে? তারা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে বহিষ্কার করলেও নির্বাচন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। তাদের একমাত্র আশ্রয়স্থল আমি।

সাক্কু আরও বলেন, আমি সব সময় বলে আসছি, মেয়র স্থানীয় সরকার নির্বাচন। এটা জাতীয় নির্বাচন নয়। জাতীয় নির্বাচন হলে আমি বেইমান হতাম। স্থানীয় সরকার নির্বাচনে আমি মেয়র পাশ করলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেত, ফেল করলেও যেত। আওয়ামী লীগের সময় সাহস নিয়ে বিএনপির কেউ নির্বাচন করতে এগিয়ে আসেনি। আমি লড়াই করেছি।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দলের মহাসচিবের সঙ্গে মনিরুল হক সাক্কুর কী বিষয় নিয়ে বৈঠক হয়েছে তা আমার জানা নেই। তাছাড়া সাক্কু সাহেব এখন আমাদের দল থেকে বহিষ্কৃত। বহিষ্কৃতদের বিষয়ে দল কী সিদ্ধান্ত নেয় এটা আমার এখন জানা নেই। দলের হাইকমান্ড বিষয়টি বলতে পারবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit