বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ কাজের জন্য আগামীকাল থেকে ৪৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বার্তায় গ্যাস সংযোগ বন্ধের বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস।

এতে জানানো হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লি., কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও তৎসংলগ্ন এলাকাসহ শীতলক্ষা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit