শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট

বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আ.লীগ: ড. মঈন খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছিল। বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের অত্যাচার, জুলুম করে করেনি। তিনি বলেন, আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন। এ সময় মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি।

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত্য নিয়ে ৩১ দফার সংস্কার  প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit