শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আ.লীগ-জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আপনারা আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা।

জুলাই সনদে যেন শেখ হাসিনার অন্যতম দোসর ও সহযোগীরা স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটোয়ারী। সনদে অধ্যাপক ইউনূসকে স্বাক্ষর করতে হবে বলেন তিনি।

জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন, ‘একটু রিস্ক নিয়ে হলেও’ জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেতে চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে  নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বর্তমান আলেম-ওলামা প্রজন্মের মধ্যে যারা রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত, তারা একটি ‘মিলন মেলা’ জায়গায় আসার চেষ্টা করছেন। মাঠে মারামারি, ভাঙচুর বা এ ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এ ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবনার কথাও বলেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit