শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

‘সম্পর্কে যত্ন থাকাটা অত্যন্ত জরুরি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক :   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা গোপনে বাগদান সেরেছেন। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদ্‌যাপন করেছেন তারা। এমনই খবর বিনোদনজগতে। এই জল্পনার মধ্যেই রাশমিকা জানালেন, সম্পর্কে ঝগড়াঝাঁটি কীভাবে সামাল দেন।

রাশমিকা জানান, সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয় সম্পর্কে। কোথায় যাবে, কী ভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না— এই প্রশ্নগুলি তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা উচিত? উত্তরে রাশমিকা বলেছিলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।” এখানেই শেষ নয়। আরও একটি চাহিদার কথা বলেছিলেন তিনি।

অভিনেত্রী বলেছিলেন, “তিনি যে-ই হোন, তার মনে দয়ামায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল।”

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৫ — সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেন না তারা। তবে গুঞ্জন, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। খুব শিগগিরই নাকি চারহাত এক হবে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তারা। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit