মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যম ক্রিকেট ৩৬৫। যেখানে সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

‘সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় আকর্ষণীয়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় মাঠ আলোকিত হয়’-যোগ করা হয় প্রতিবেদনে।

২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি।

ক্রিকেট ৩৬৫’র সুন্দর স্টেডিয়ামের তালিকায় জায়গা পাওয়া বাকি স্টেডিয়ামগুলো হলো দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit