বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী বাস্তবে ফ্লপ ‘পুষ্পা’ স্টাইল, পুলিশের জালে ৩ মাদক কারবারি মালাক্কার মডেলে হরমুজে টোল আদায়ের ছক ওমানের, বিশ্লেষকদের সংশয় রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট

কুষ্টিয়ার দৌলতপুরে সৎ ভাইয়ের হাতে সৎ ভাই নিহত : আহত-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৭) নামে অপর এক সৎ ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যে হত্যাকন্ডের এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম একই এলাকার মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে রাব্বি (১৭) ও তার ভাই শরিফুল ইসলাম (৫০) ও প্রথম স্ত্রীর ছেলে নিহতের সৎ ভাই বাদল (৫৬) আহত হয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে অপর এক সৎ ভাই নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit