মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘পাগল’ আখ্যা দিলেন রুবিও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার ঘটনায় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘পাগল’ আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  খবর বার্তা সংস্থা এএফপির। 

অন্যদিকে, পেত্রোকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমার মনে হয় কলম্বিয়ার সামরিক বাহিনী ও পুলিশ এখনো খুবই প্রো-আমেরিকান। সেখানে একমাত্র সমস্যা হলো একজন পাগল প্রেসিডেন্ট।‘

তিনি আরও বলেন, ‘ওই লোকটা একেবারে পাগল এবং তিনি মানসিকভাবে স্থিতিশীল নন।’ রুবিওর এই মন্তব্যের পর ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ে। এর আগে গত বুধবারই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার কথা জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।

ট্রাম্প পেত্রোকে ‘গুন্ডা’ বলে আখ্যা দেন এবং ইঙ্গিত দেন যে, তিনি নিজেই মাদক পাচারে জড়িত ও দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। এর জবাবে পেত্রো বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সাহায্যে নিজেকে আইনগতভাবে রক্ষা করব।’এছাড়াও  ট্রাম্প ঘোষণা দেন, কলম্বিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit