বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগীতা পর্যায়ে চ্যাম্পিয়ন আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ Time View

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ৫২ তম আন্তস্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগীতা ২০২৫ বিভাগ পর্যায়ে পদ্মা অঞ্চল (ঢাকা ও ময়মনসিংহ) চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে ঢাকার আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ। বুধবার দুপুরে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ মোজাফফর হোসেন।

অধ্যক্ষ জানান,”আমাদের স্কুল থেকে প্রথমে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, পরে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে পদ্মা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়ে ফুটবলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। খেলার কোচ যারা আছেন তাদের নানা কৌঁশলে অনুশীলণ করা এবং ছেলেদের অক্লান্ত পরিশ্রম করে অনুশীলণ করার ফলেই আজকে আমাদের এই অর্জণ। এই অর্জণ শুধু আমাদের একা নয়, এটা পুরো আশুলিয়া, সাভার তথা পুরো ঢাকা জেলাবাসীর।”

এসময় তিনি আরো জানান,”স্কুলের খেলোয়াড় যারা রয়েছেন তাদের সকলকেই বিনা বেতনে অধ্যয়ন করানো হয়। খেলাধূলার পাশাপাশি লেখাপড়া বিষয়েও জোর দেওয়া হয়।”এসময় উপস্থিত ছিলেন, ফুটবল প্রশিক্ষক মো: আরিফুল ইসলাম পিন্টু, গাজী মোহাম্মদ সুমন, ক্রীড়া শিক্ষক মো: মনিরুজ্জামান ও অধিনায়ক মো: সায়েম মল্লিক সহ স্কুলের শিক্ষকগণ।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit