বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নওগাঁয় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচারনা অনুষ্ঠিত 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বেলা (বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে একটি অরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁর আস্তান মোল্লা কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল, সাইফুল ইসলাম সুমন, বেলার নওগাঁ নেটওয়ার্ক প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল। এছাড়াও আস্তান মোল্লা কলেজের শিক্ষকবৃন্দ এবং অর্ধ শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অরিয়েন্টেশনে বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক এখন পরিবেশের জন্য এক মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো শুধু মাটি ও পানি নয়, প্রাণিকূল এবং মানবস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। তাই এখন থেকেই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনের দিকে এগিয়ে যেতে হবে।বেলার প্রতিনিধিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তরুণ প্রজন্মই পরিবেশ রক্ষার মূল শক্তি। পলিথিনমুক্ত সমাজ গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অরিয়েন্টেশনে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পুনর্ব্যবহারযোগ্য ও জৈব-বান্ধব উপকরণের ব্যবহার নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনাও প্রদান করা হয়।শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেন, তারা নিজেরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকবেন এবং অন্যদেরও সচেতন করবেন।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit