শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নানান অজুহাতে এসব হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। সর্বশেষ একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা সিটির জাইতুন এলাকায় একটি গাড়িতে হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েল বাহিনীর অভিযোগ, ওই পরিবার বহনকারীদের গাড়িটি তথাকথিক ‌হলুদ রেখা অতিক্রম করেছিল। এই হামলাসহ যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ২৮ জনকে হত্যা করল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, ইসরায়েলকে আক্রমণ বন্ধ করে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে।

এদিকে হামাস জানিয়েছে, তারা আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ রেডক্রসের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মৃত ২৮ ইসরালি জিম্মির মরদেহ হস্তান্তর করতে রাজি হয়েছিল হামাস। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ আলোচনার পর গাজায় গত ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৭ হাজার ৯৬৭ জন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনেরও বেশি।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit